Warning: Creating default object from empty value in /home/najat24news/public_html/wp-content/themes/Newssmart for rony vaya/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
রায়পুরায় উপজেলা প্রশাসনের অনুষ্ঠান বয়কট করেছে স্থানীয় সাংবাদিকরা

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ ৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালক গ্রেফতার নরসিংদীতে অস্ত্র, ইয়াবা ও বিস্ফোরকসহ কুখ্যাত সন্ত্রাসী তৈয়বুর রহমান গ্রেপ্তার। আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন সভাপতি-সুমনা, সাধারণ সম্পাদক-আকাইদ নরসিংদীর পাঁচদোনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান। রায়পুরা শ্রীনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত। রাজশাহীতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আটক ৩। বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ও নতুনপাড়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ খাগড়াছড়িতে সেনা অভিযানে সন্ত্রাসী নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ঠাকুরগাঁও সদর উপজেলার বাকসিঁড়ি উচ্চ বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও একাধিক অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয় ক্ষোভ

রায়পুরায় উপজেলা প্রশাসনের অনুষ্ঠান বয়কট করেছে স্থানীয় সাংবাদিকরা

রায়পুরায় উপজেলা প্রশাসনের অনুষ্ঠান বয়কট করেছে স্থানীয় সাংবাদিকরা

 

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা

 

নরসিংদীর রায়পুরায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ আয়োজনে প্রান্তিক কৃষকদের বীজ ও সার সহায়তা বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের আসন ব্যবস্থা না রাখায় তাৎক্ষনিক চলমান অনুষ্ঠানটি বয়কট করেছে স্থানীয় সাংবাদিকরা।

শনিবার (১৩ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম।

অনুষ্ঠানস্থল উপজেলা পরিষদ হলরুমে প্রায় শতাধিক লোকজনের আসন ব্যবস্থা থাকলেও রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ হিসেবে পরিচিত গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের জন্য রাখা হয়নি একটিও আসন। এতে ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা। পরে নেতাদের সিদ্ধান্ত মোতাবেক অনুষ্ঠানটি বয়কট করা হয়।

এ ঘটনার ব্যাপারে রায়পুরা প্রেসক্লাব সভাপতি এম নূরউদ্দিন আহমেদ বলেন, যেখানে মান্যবর জেলা প্রশাসক প্রধান অতিথি সেখানে সাংবাদিকদের আসন না রাখায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন।

রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মোস্তফা খান বলেন, ঘটনাটি সত্যিই দুঃখ্যজনক। উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রধান অতিথি থাকা মানেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এখানে সকল সংবাদকর্মীর আসনের দরকার পড়েনা কিন্তু সাংবাদিক সংঠনের সভাপতি-সম্পাদক, সিনিয়র সাংবাদিক সহ ৫/৬ জনের আসন রাখা উচিত ছিল। যদি ইচ্ছাকৃতভাবে কর্তৃপক্ষ এমনটা করে থাকেন, তাহলে অনুষ্ঠানে প্রশ্নবিদ্ধ কিছু কার্যক্রম থাকার আশংকা করা যাচ্ছে।

এছাড়াও ঘটনাটি অত্যান্ত লজ্জাজনক বলে মন্তব্য করেছেন রায়পুরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান,সাধারণ সম্পাদক অজয় সাহা, রায়পুরা প্রেসক্লাব সাবেক সভাপতি মাহবুবুল আলম লিটন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হক,প্রতিদিনের সংবাদ প্রতিনিধি শফিকুল ইসলাম,ঢাকা পোস্ট তন্ময় সাহা, কালের কন্ঠ প্রতিনিধি আবদুল কাদির,নিত্যবেলা নরসিংদী জেলা প্রতিনিধি সাদ্দাম উদ্দিন রাজসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324