Warning: Creating default object from empty value in /home/najat24news/public_html/wp-content/themes/Newssmart for rony vaya/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
তাফসিরুল কোরআন মাহফিলে যশোরে আসছেন ড. মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমাদুল্লাহ

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ ৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালক গ্রেফতার নরসিংদীতে অস্ত্র, ইয়াবা ও বিস্ফোরকসহ কুখ্যাত সন্ত্রাসী তৈয়বুর রহমান গ্রেপ্তার। আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন সভাপতি-সুমনা, সাধারণ সম্পাদক-আকাইদ নরসিংদীর পাঁচদোনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান। রায়পুরা শ্রীনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত। রাজশাহীতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আটক ৩। বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ও নতুনপাড়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ খাগড়াছড়িতে সেনা অভিযানে সন্ত্রাসী নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ঠাকুরগাঁও সদর উপজেলার বাকসিঁড়ি উচ্চ বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও একাধিক অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয় ক্ষোভ

তাফসিরুল কোরআন মাহফিলে যশোরে আসছেন ড. মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমাদুল্লাহ

তাফসিরুল কোরআন মাহফিলেয শোরে আসছেন ড. মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমাদুল্লাহ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-

আদ-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। যশোর শহরের পুলেরহাটের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ মাঠে শুক্রবার ৩ জানুয়ারি বক্তব্য দেবেন বিশিষ্ট ইসলামী স্কলার ড. মিজানুর রহমান আজহারী। এদিন এশার নামাজের পর শুরু হওয়া তার বক্তব্য খুলনা বিভাগের বন্ধুদের মাহফিলে আসার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে ড. মিজানুর রহমান আজহারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই আহ্বান জানান। আন্তর্জাতিক ইসলামী এই স্কলারের বক্তব্যের আগে বয়ান করবেন আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

 

বৃহস্পতিবার ড. মিজানুর রহমান আজহারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে মাহফিল নিয়ে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘খুলনা বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল (শুক্রবার) থাকবো যশোরের পুলেরহাটে, আদ্-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।’

 

এর আগে গত পহেলা জানুয়ারি বুধবার থেকে তিন দিনব্যাপী এই মাহফিল শুরু হয়। মাহফিলের প্রথম দিন অর্থাৎ বুধবার আলোচনা করেছেন আল্লামা মামুনুল হক ও আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। বৃহস্পতিবার দ্বিতীয় দিন আলোচনা করেছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও মুফতি আমির হামজা। শেষদিন শুক্রবার আলোচনা করবেন শায়খ আহমাদুল্লাহ ও ড. মিজানুর রহমান আজহারী।

 

আয়োজক কমিটির সদস্য আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজের পাবলিক রিলেশন কর্মকর্তা তরিকুল ইসলাম তারেক বলেন, তাফসিরুল কোরআন মাহফিলের তৃতীয় দিনে প্রধান অতিথি ড. মিজানুর রহমান আজহারী বয়ান করবেন। তার আগমন উপলক্ষে সব রকমের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এ মাহফিলে ৭ থেকে ১০ লাখ মানুষের সমাগম ঘটবে। তবে নিরাপত্তার স্বার্থে রাতযাপন করতে পারবে না কেউ।

 

আয়োজকরা জানান, ব্যতিক্রমী এ আয়োজনের জন্য আদ-দ্বীন ফাউন্ডেশনের নিজস্ব ১৫০ বিঘা জমিসহ আশপাশের আরও ২০০ বিঘা জমিজুড়ে মাহফিলের জন্য মাঠ প্রস্তুত করা হয়েছে। যার দৈর্ঘ্য ৮৫০ ফুট আর প্রস্থ ৬৫০ ফুট। মাহফিলের ময়দানে প্রবেশ ও বের হওয়ার জন্য রয়েছে চারটি গেট। রয়েছে মাইক এলইডি স্কিন ও ২ লাখ লাইটের ব্যবস্থা।

 

 

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324