Warning: Creating default object from empty value in /home/najat24news/public_html/wp-content/themes/Newssmart for rony vaya/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
আদালত থেকে হত্যা মামলার আসামীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা 

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ ৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালক গ্রেফতার নরসিংদীতে অস্ত্র, ইয়াবা ও বিস্ফোরকসহ কুখ্যাত সন্ত্রাসী তৈয়বুর রহমান গ্রেপ্তার। আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন সভাপতি-সুমনা, সাধারণ সম্পাদক-আকাইদ নরসিংদীর পাঁচদোনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান। রায়পুরা শ্রীনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত। রাজশাহীতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আটক ৩। বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ও নতুনপাড়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ খাগড়াছড়িতে সেনা অভিযানে সন্ত্রাসী নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ঠাকুরগাঁও সদর উপজেলার বাকসিঁড়ি উচ্চ বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও একাধিক অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয় ক্ষোভ

আদালত থেকে হত্যা মামলার আসামীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা 

আদালত থেকে হত্যা মামলার আসামীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা

আশিকুর রহমান :-

নরসিংদীর আদালত চত্বর থেকে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় দূর্বৃত্তদের হামলায় মোঃ টুটুল নামে মনোহরদী থানার এক উপপরিদর্শক আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত প্রাঙ্গণে ১০/১২ জনের একদল দুর্বৃত্ত পুলিশকে উত্ত্যক্ত করে আসামীদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশের সাথে হাতাহাতির ঘটনায় পুলিশের ওই কর্মকর্তা হাতে আঘাতপ্রাপ্ত হন। পরে অন্যান্য পুলিশের সহায়তায় আসামীদের আদালতের এজলাসে ঢুকিয়ে রাখে। আহত ওই পুলিশ কর্মকর্তা নরসিংদী জেলা হাসপাতাল থেকে চিকিৎসা নেন।আহত পুলিশ জানান, চলতি বছরের নভেম্বর মাসে মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে গত রবিবার সেলিম মিয়া (২৯) ও পারভেজ মিয়া (২৩) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে আদালতে হাজির করার জন্য আদালতে নেওয়া হয়। আদালতে প্রবেশের সময় ১০ থেকে ১৫ জনের একটি দল আসামীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে আদালতের অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে তারা পালিয়ে যান। পরে দ্রুত আসামীদের আদালতের ভেতরে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের প্রতিক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324