Warning: Creating default object from empty value in /home/najat24news/public_html/wp-content/themes/Newssmart for rony vaya/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
যশোর-বেনাপোল সীমান্তে ১০ দিনে ৩ চোরাকারবারীসহ ৬ কোটি ৪ লাখ ৩৫ হাজার টাকার চোরাচালানী পণ্য জব্দ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ ৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালক গ্রেফতার নরসিংদীতে অস্ত্র, ইয়াবা ও বিস্ফোরকসহ কুখ্যাত সন্ত্রাসী তৈয়বুর রহমান গ্রেপ্তার। আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন সভাপতি-সুমনা, সাধারণ সম্পাদক-আকাইদ নরসিংদীর পাঁচদোনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান। রায়পুরা শ্রীনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত। রাজশাহীতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আটক ৩। বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ও নতুনপাড়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ খাগড়াছড়িতে সেনা অভিযানে সন্ত্রাসী নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ঠাকুরগাঁও সদর উপজেলার বাকসিঁড়ি উচ্চ বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও একাধিক অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয় ক্ষোভ

যশোর-বেনাপোল সীমান্তে ১০ দিনে ৩ চোরাকারবারীসহ ৬ কোটি ৪ লাখ ৩৫ হাজার টাকার চোরাচালানী পণ্য জব্দ

যশোর-বেনাপোল সীমান্তে ১০ দিনে ৩ চোরাকারবারীসহ ৬ কোটি ৪ লাখ ৩৫ হাজার টাকার চোরাচালানী পণ্য জব্দ

মনির হোসেন, বেনাপোল।
যশোর-বেনাপোল সীমান্তে জুলাই মাসের ১০ দিনে বিজিবির অভিযানে ৬ কোটি ৪ লাখ ৩৫ হাজার ৮৯২ টাকার স্বর্ণ, মাদক ও ভারতীয় অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানের অভিযোগে ৩ জন চোরাকারবারীকে আটক করে বিজিবি। যশোর বিজিবি সূত্রে এ তথ্য জানান।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের টহলদল ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত যশোর, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোষ্ট, আন্দুলিয়া, পাঁচপীরতলা, শাহজাদপুর, মাসিলা, শিকারপুর, হিজলী, শালকোনা, বর্ণি ও ঘিবা বিওপির সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩ জন চোরাকারবারীসহ স্বর্ণ, বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, ভারতীয় শাড়ী, কম্বল, থ্রী-পিস, টু-পিস, থান কাপড়, পোশাক সামগ্রী, সিটি গোল্ড আইটেম, ওষুধ, পলিথিন, জিরাম সিগারেট, চামড়ার জুতা, মোবাইল, মোটর সাইকেল, স্মার্ট ফোনের ডিসপ্লে, বাইসাইকেল, তামাক, বিভিন্ন প্রকার চকলেট, খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য ৬ কোটি ৪ লাখ ৩৫ হাজার ৮৯২ টাকা।

এর মধ্যে গত ৫ জুলাই যশোরের মুরাদগড় বাজারের বাস স্ট্যান্ড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ২৩টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করে বিজিবি। পরে তাদের তল্লাশি করে কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় তিন কেজি ৯৫ গ্রাম সোনার বারগুলো উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৪ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৯১৫ টাকা। আটককৃত আসামীদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা থেকে যশোর-মহেশপুর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামালসহ পাচারচক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামালসহ চোরাকারবারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। # 

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324