Warning: Creating default object from empty value in /home/najat24news/public_html/wp-content/themes/Newssmart for rony vaya/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
মাধবদীতে বিএনপির নাম ভাঙ্গিয়ে ইঞ্জিনিয়ারকে লাঞ্ছিত চাঁদা দাবি: ঠিকাদারি কাজে বাধা।

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ ৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালক গ্রেফতার নরসিংদীতে অস্ত্র, ইয়াবা ও বিস্ফোরকসহ কুখ্যাত সন্ত্রাসী তৈয়বুর রহমান গ্রেপ্তার। আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন সভাপতি-সুমনা, সাধারণ সম্পাদক-আকাইদ নরসিংদীর পাঁচদোনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান। রায়পুরা শ্রীনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত। রাজশাহীতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আটক ৩। বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ও নতুনপাড়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ খাগড়াছড়িতে সেনা অভিযানে সন্ত্রাসী নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ঠাকুরগাঁও সদর উপজেলার বাকসিঁড়ি উচ্চ বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও একাধিক অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয় ক্ষোভ

মাধবদীতে বিএনপির নাম ভাঙ্গিয়ে ইঞ্জিনিয়ারকে লাঞ্ছিত চাঁদা দাবি: ঠিকাদারি কাজে বাধা।

মাধবদীতে বিএনপির নাম ভাঙ্গিয়ে ইঞ্জিনিয়ারকে লাঞ্ছিত চাঁদা দাবি: ঠিকাদারি কাজে বাধা।

আর এ লায়ন সরকার, নরসিংদী।

নরসিংদীর মাধবদী থানাধীন বালুচর এলাকায় ২৩০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজের সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার মো. আবু হুর-এর নিকট চাঁদা দাবির অভিযোগ উঠেছে। পাওয়ার চায়না ফুজিয়ান ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড-এর হয়ে প্রকল্পে কাজ করা এই প্রকৌশলী জানান, অভিযুক্ত মো. সুমন কাজী (৪০) গং ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। বলেন আমরা বিএনপির লোক আমাদেরকে চাঁদা দিতে হবে ।

আবু হুর জানান, তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। সর্বশেষ ২১ এপ্রিল ২০২৫ তারিখ বিকেল ৫টার দিকে অভিযুক্তরা কাজের সাইটে এসে পুনরায় চাঁদা দাবি করে এবং না দেওয়ার কারণে তার শার্টের কলার ধরে টানাহেঁচড়া করে লাঞ্ছিত করে। আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি সামাল দিলে তারা হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। অভিযুক্তরা জানিয়ে যায়—চাঁদা না দিলে তারা কাজ করতে দেবে না, এমনকি শ্রমিকদের প্রাণনাশের হুমকিও দেয়।

সাইট ইঞ্জিনিয়ার আরও জানান, উক্ত সঞ্চালন লাইনের কাজটি জেলা প্রশাসকের অনুমোদনক্রমে পরিচালিত হচ্ছে এবং প্রশাসনিক সহায়তার জন্য সরকারি নির্দেশনাও রয়েছে। তারপরও স্থানীয় চাঁদাবাজদের এমন কর্মকাণ্ডে সরকারী প্রকল্প বাধাগ্রস্ত হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

এই বিষয়ে মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। স্থানীয় প্রশাসনের প্রতি সাইট ইঞ্জিনিয়ারের দাবি, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিদ্যুৎ সঞ্চালন লাইনের মত গুরুত্বপূর্ণ প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে মাধবদী এলাকার একাধিক বিএনপি নেতার সাথে যোগাযোগ করলে অনেকেই মুখ খোলেননি দায়িত্বশীল ২-৩ জনে বলেছে ৫ তারিখের পরে সেদিন ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324