Warning: Creating default object from empty value in /home/najat24news/public_html/wp-content/themes/Newssmart for rony vaya/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
বেনাপোল – যশোর সড়কের শতবর্ষী ঝুঁকিপূর্ণ গাছ কাটার নির্দেশ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ ৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালক গ্রেফতার নরসিংদীতে অস্ত্র, ইয়াবা ও বিস্ফোরকসহ কুখ্যাত সন্ত্রাসী তৈয়বুর রহমান গ্রেপ্তার। আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন সভাপতি-সুমনা, সাধারণ সম্পাদক-আকাইদ নরসিংদীর পাঁচদোনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান। রায়পুরা শ্রীনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত। রাজশাহীতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আটক ৩। বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ও নতুনপাড়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ খাগড়াছড়িতে সেনা অভিযানে সন্ত্রাসী নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ঠাকুরগাঁও সদর উপজেলার বাকসিঁড়ি উচ্চ বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও একাধিক অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয় ক্ষোভ

বেনাপোল – যশোর সড়কের শতবর্ষী ঝুঁকিপূর্ণ গাছ কাটার নির্দেশ

বেনাপোল – যশোর সড়কের শতবর্ষী ঝুঁকিপূর্ণ গাছ কাটার নির্দেশ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-
অবশেষে বেনাপোল-যশোর সড়কের শতবর্ষী ঝুঁতিপূর্ণ গাছ ও ডালপালা কেটে ফেলার নির্দেশ দিয়েছে জেলা পরিষদ।
সোমবার ২৮এপ্রিল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে গাছগুলো অপসরণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান রিপন।

দীর্ঘদিন বেনাপোল -যশোর সড়কের শতবর্ষী অনেক গাছ মরে ঝূঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রায়ই এসব গাছ বা গাছের ডালপালা ভেঙে পথচারী বা এই সড়কে চলাচলকারী যানবাহনের ওপরে পড়ছে। সম্প্রতি একটি চলন্ত ট্রাকের সামনে গাছের একটি বড় ডাল ভেঙে ট্রাকটি ক্ষতিগ্রস্ত হয়। অল্পের জন্য বেঁচে যান চালক ও হেলপার।
বেনাপোল -যশোর সড়কটি মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত হওয়ায় এই সড়কের গাছ কাটা না কাটা নিয়ে পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা রয়েছে। মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করেছে দুই গ্রুপ। বিষয়টি নিয়ে গাছ না কাটার পক্ষে হাইকোর্টে একটি রিটও করা হয়। রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যার সমাধান মিলছিল না। কিন্তু, ঝুঁকির বিষয়টি বিবেচনা করে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সড়কের দুই পাশের যেসব গাছ ও গাছের ডাল ঝুঁকির মধ্যে রয়েছে সেগুলো অপসরণের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন হাইওয়ে থানার ওসি।
ওই পত্রে বলা হয়েছে, যশোর সড়ক বিভাগের অধীন বেনাপোল-যশোর (এন-৭০৬) একটি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক। সড়কের উভয় পাশে জেলা পরিষদের মালিকানাধীন বিভিন্ন স্থানে বেশকিছু শতবর্ষী মরাগাছ ও ঝুঁকিপূর্ণ ডাল-পালা রয়েছে। প্রায়ই শতবর্ষী গাছের ডালপালা ভেঙে পথচারী নিহত, আহত ও যানবাহনের ক্ষতি হচ্ছে। চলতি বর্ষা মৌসুমে ঝড় ও বৃষ্টিপাতের ফলে যে কোন সময় এসব মরাগাছ ও গাছের ঝুঁকিপূর্ণ ডালপালা ভেঙে যে কোন দুর্ঘটনায় জান-মালের ব্যাপক ক্ষতি হতে পারে।
চিঠিতে বলা হয়, এ বিষয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা পরিষদকে উক্ত মরাগাছ ও গাছের ঝুঁকিপূর্ণ ডালপালা অপসরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনেকবার বলা হলেও কার্যকরী কোনো ব্যবস্থা গৃহীত হয়নি। বর্তমানে জীবনহানির ঝুঁকি অনেক বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরতে উক্ত মরাগাছ ও গাছের ঝুঁকিপূর্ণ ডালপালা কর্তন, অপসরণ করে জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে সংরক্ষণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার কাজী নাজিব হাসান বলেন, বেনাপোল – যশোর মহাসড়কের পাশের শতবর্ষী ঝুঁকিপূর্ণ মরা গাছগুলো কিংবা ডাল অপসারণের জন্য উপজেলা প্রশাসনের কাছে নিয়মিত ফোন আসে। এই রাস্তাটি হাইওয়ে যশোর বিভাগের এবং গাছগুলো জেলা পরিষদের তাই উপজেলা প্রশাসনের এখানে করণীয় কিছু থাকে না। তদুপরি অভিযোগের পরিপেক্ষিতে জনস্বার্থে জেলা পরিষদের কাছে প্রচলিত আইন ও বিধি মোতাবেক মরা গাছগুলো ও ঝুঁকিপূর্ণ ডাল অপসারণের জন্য অনুরোধ করি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জেলা পরিষদের মালিকানাধীন বেনাপোল – যশোর জাতীয় মহাসড়কের বেনাপোল হতে নাভারণ পর্যন্ত শার্শা উপজেলা অংশের সড়কের দুই পাশে নয়টি মৃত গাছ এবং ৯৪টি গাছের ডালপালা ঝুঁকিপূর্ণ মর্মে শার্শা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মাধ্যমে প্রতিবেদন পাওয়া গেছে। যেকোন সময়ে এই গাছ বা গাছের ডাল পথচারী ও যানবাহনের ওপর পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটার আশংকা আছে।
বুধবার ৩০এপ্রিল শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার কাজী নাজিব হাসান জেলা পরিষদের পত্র পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ সংক্রান্ত কাজগুলো করার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদকে দ্বায়িত্ব দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324