Warning: Creating default object from empty value in /home/najat24news/public_html/wp-content/themes/Newssmart for rony vaya/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
বেনাপোলে মধুমাস জ্যৈষ্ঠের শুরু

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ ৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালক গ্রেফতার নরসিংদীতে অস্ত্র, ইয়াবা ও বিস্ফোরকসহ কুখ্যাত সন্ত্রাসী তৈয়বুর রহমান গ্রেপ্তার। আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন সভাপতি-সুমনা, সাধারণ সম্পাদক-আকাইদ নরসিংদীর পাঁচদোনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান। রায়পুরা শ্রীনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত। রাজশাহীতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আটক ৩। বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ও নতুনপাড়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ খাগড়াছড়িতে সেনা অভিযানে সন্ত্রাসী নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ঠাকুরগাঁও সদর উপজেলার বাকসিঁড়ি উচ্চ বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও একাধিক অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয় ক্ষোভ

বেনাপোলে মধুমাস জ্যৈষ্ঠের শুরু

বেনাপোলে মধুমাস জ্যৈষ্ঠের শুরু

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-জ্যৈষ্ঠ মাসের আজ পহেলা। বাংলা বর্ষের দ্বিতীয় মাসের প্রথম দিন আজ। যেভাবেই বলি না কেন গ্রীষ্মের মাঝে এই জৈষ্ঠই এখন মধুমাস। তীব্র তাপদহে প্রাণটা ওষ্ঠাগত হলেও প্রকৃতিতে এখন অন্য রূপ। নানা স্বাদের বাহারি সব ফলের ম ম গন্ধে মাতোয়ারা বাংলার প্রান্তর।

বাংলা অভিধানে চৈত্রকে মধুমাস বলা হলেও রসালো আর মিষ্টি ফলের প্রাচুর্যে কালের পরিক্রমায় জৈষ্ঠ মাস এখন মধুমাস হিসেবেই সমাদৃত।

বেনাপোল বাজার জুড়ে ফলের বাহার রসেতে টলমল, আম, কাঁঠাল আর জাম জামরুল নানা রকম ফল।

মেঘের গর্জন তর্জন যায় হোক না কেন, বলা যায় আজ থেকেই অনানুষ্ঠানিকভাবেই বাজারে আসতে শুরু করছে গ্রীষ্মকালীন ফলের সম্ভার। আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, তরমুজসহ নানা জাতের পাকা ফলের ঘ্রাণে ভরে ওঠছে হাটবাজার। রসালো ফলের এই সমাহার বাঙালির রসনা তৃপ্তির পাশাপাশি অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের বিভিন্ন প্রান্তে উৎপাদিত ফল এই সময়েই পুরোদমে বাজারে আসে, যা কৃষকদের জন্য নতুন ঋতুর আশীর্বাদ।

জৈষ্ঠ্য আসার সাথে সাথেই শহর থেকে গ্রাম পর্যন্ত সর্বত্রই যেন আনন্দের ঢেউ লাগে।

শুধু বাসা বাড়িতে নয় অফিসে আদালতে ও ফলই হয়ে ওঠে আপ্যায়নের প্রধান উপকরণ। তাপের তীব্রতা মাঝে প্রকৃতির পক্ষ থেকে ফল হচ্ছে মধুর উপহার।

শার্শা উপজেলা প্রাণকেন্দ্র বেনাপোল বাজার, শার্শা বাজার, নাভারন বাজার, বাগআচড়া, সব খানেই ফলের পসরা নিয়েই বসে আছে দোকানী।

অফিস শেষে কর্তা বাসায় ফিরছে ফলের ব্যাগ হাতে, দিনমজুর কিংবা ইজিবাইক চালকের রি হাতেও থাকে ফল।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324