Warning: Creating default object from empty value in /home/najat24news/public_html/wp-content/themes/Newssmart for rony vaya/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে হতদরিদ্র শিশুদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচী হিসেবে চারা বিতরণ করা হয়েছে।

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ ৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালক গ্রেফতার নরসিংদীতে অস্ত্র, ইয়াবা ও বিস্ফোরকসহ কুখ্যাত সন্ত্রাসী তৈয়বুর রহমান গ্রেপ্তার। আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন সভাপতি-সুমনা, সাধারণ সম্পাদক-আকাইদ নরসিংদীর পাঁচদোনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান। রায়পুরা শ্রীনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত। রাজশাহীতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আটক ৩। বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ও নতুনপাড়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ খাগড়াছড়িতে সেনা অভিযানে সন্ত্রাসী নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ঠাকুরগাঁও সদর উপজেলার বাকসিঁড়ি উচ্চ বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও একাধিক অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয় ক্ষোভ

প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে হতদরিদ্র শিশুদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচী হিসেবে চারা বিতরণ করা হয়েছে।

প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” –

মোছাঃ তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধিঃ

প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে হতদরিদ্র শিশুদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচী হিসেবে চারা বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার (১২ জুলাই) বিকেলে বীরগঞ্জ পৌরসভা ও সুজালপুর ইউনিয়নের শিশু ও যুব ফোরাম এবং ইমপ্যাক্ট প্লাসের সদস্যদের সম্মিলিত উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে। পরিবেশ রক্ষায় নিজেদের দায়বদ্ধতা থেকে এই সদস্যরা প্রায় ৫০টি লেবুর চারা এবং ৫০টি পেয়ারা চারা হতদরিদ্র শিশুদের মাঝে বিতরণ করেন।
এই মহতী কর্মসূচী বীরগঞ্জ পৌরসভার ৫, ৬ ও ৯ নং ওয়ার্ড এবং ছোট শীতলাই গ্রামে সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্মসূচীর লক্ষ্য ছিল শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং তাদের মাধ্যমে বৃক্ষরোপণের গুরুত্ব ছড়িয়ে দেওয়া।
বীরগঞ্জ যুব ফোরাম এর সভাপতি মোঃ নুরনবী ইসলাম বলেন, বৃক্ষ যে আমাদের পরিবেশের জন্য অপরিহার্য, তা বলাই বাহুল্য। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য। গাছপালা একদিকে যেমন অক্সিজেন সরবরাহ করে, তেমনি অন্যদিকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে বায়ু দূষণ রোধে সহায়তা করে। পরিবেশের ধ্বংস মানেই আমাদের নিজেদের অস্তিত্বের সংকট। এই পৃথিবী কেবল আমাদের আবাসস্থল নয়, এটি আমাদের শিকড়। কর্মসূচীর উদ্যোক্তারা সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, গাছ লাগিয়ে, দূষণ রোধ করে এবং প্লাস্টিকের ব্যবহার পরিহার করে একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য।
এই ব্যতিক্রমী এবং অনুপ্রেরণামূলক উদ্যোগের জন্য বীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে ধন্যবাদ জানানো হয়েছে। বৃক্ষরোপণ সম্পর্কে শিশু ও যুবকদের উৎসাহিত করায় তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এই ধরনের উদ্যোগ আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ পৃথিবী নিশ্চিত করতে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324