Warning: Creating default object from empty value in /home/najat24news/public_html/wp-content/themes/Newssmart for rony vaya/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
পলাশে ছাত্র হত্যা ও রাজনৈতিক সহিংসতার অভিযোগে কৃষকলীগ নেতার বিচার দাবি এলাকাবাসীর

শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ ৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালক গ্রেফতার নরসিংদীতে অস্ত্র, ইয়াবা ও বিস্ফোরকসহ কুখ্যাত সন্ত্রাসী তৈয়বুর রহমান গ্রেপ্তার। আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন সভাপতি-সুমনা, সাধারণ সম্পাদক-আকাইদ নরসিংদীর পাঁচদোনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান। রায়পুরা শ্রীনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত। রাজশাহীতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আটক ৩। বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ও নতুনপাড়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ খাগড়াছড়িতে সেনা অভিযানে সন্ত্রাসী নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ঠাকুরগাঁও সদর উপজেলার বাকসিঁড়ি উচ্চ বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও একাধিক অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয় ক্ষোভ

পলাশে ছাত্র হত্যা ও রাজনৈতিক সহিংসতার অভিযোগে কৃষকলীগ নেতার বিচার দাবি এলাকাবাসীর

পলাশে ছাত্র হত্যা ও রাজনৈতিক সহিংসতার অভিযোগে কৃষকলীগ নেতার বিচার দাবি এলাকাবাসীর

পলাশ প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার বালিয়া গ্রামের বাসিন্দা এবং উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশীষ কুমার চন্দের বিরুদ্ধে ছাত্র হত্যা ও রাজনৈতিক সহিংসতার অভিযোগ এনেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, আশীষ কুমার রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে বিরোধীদের দমন, ভয়ভীতি প্রদর্শন এবং শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে আসছেন।

এ বিষয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, আশীষ কুমার চন্দের বিরুদ্ধে একাধিক অনৈতিক ও সহিংস কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। কিন্তু রাজনৈতিক ছত্রছায়ায় তিনি এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়েছেন।

ঘোড়াশাল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশীষ কুমার চন্দ, পিতা মৃত বিনয় কুমার চন্দ, দীর্ঘদিন ধরেই কৃষকলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তবে সম্প্রতি কয়েকটি ঘটনার প্রেক্ষিতে তার বিরুদ্ধে তীব্র জনঅসন্তোষ তৈরি হয়েছে।

একজন স্থানীয় অভিভাবক বলেন, “আমাদের সন্তানরা এখন নিরাপদে স্কুল-কলেজে যাতায়াত করতে পারে না। আশীষ কুমার চন্দ রাজনৈতিক ছত্রছায়া ব্যবহার করে এ ধরনের ঘটনা ঘটিয়ে বারবার পার পেয়ে যাচ্ছেন। আমরা তার কঠোর বিচার চাই।”

অবশ্য, প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল ও স্থানীয়রা এ ঘটনায় প্রশাসনের নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

পলাশ উপজেলায় সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে স্থানীয় জনসাধারণ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324