Warning: Creating default object from empty value in /home/najat24news/public_html/wp-content/themes/Newssmart for rony vaya/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
নরসিংদীতে ছেলের হাতে মায়ের মৃত্যু।

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ ৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালক গ্রেফতার নরসিংদীতে অস্ত্র, ইয়াবা ও বিস্ফোরকসহ কুখ্যাত সন্ত্রাসী তৈয়বুর রহমান গ্রেপ্তার। আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন সভাপতি-সুমনা, সাধারণ সম্পাদক-আকাইদ নরসিংদীর পাঁচদোনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান। রায়পুরা শ্রীনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত। রাজশাহীতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আটক ৩। বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ও নতুনপাড়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ খাগড়াছড়িতে সেনা অভিযানে সন্ত্রাসী নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ঠাকুরগাঁও সদর উপজেলার বাকসিঁড়ি উচ্চ বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও একাধিক অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয় ক্ষোভ

নরসিংদীতে ছেলের হাতে মায়ের মৃত্যু।

নরসিংদীতে ছেলের হাতে মায়ের মৃত্যু।

নরসিংদী জেলা সংবাদদাতা।

নরসিংদীর বেলাব উপজেলায় এবার ছেলের দায়ের কোপে সাফিয়া বেগম (৭০) নামে এক মায়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২১ ডিসেম্বর) বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় বৃদ্ধার ছেলে তোফাজ্জল হোসেন ওরফে সুজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় থানা পুলিশ। নিহত সাফিয়া বেগম উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামের মৃত হোসেন আলীর স্ত্রী।

স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বটেশ্বর গ্রামে নিহত সাফিয়া বেগমের দুই ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে বাড়ির আঙিনা পরিষ্কার করার সময় সুজন তার মাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং শারিরীকভাবে লাঞ্ছিত করতে থাকে। এ সময় মা সুফিয়া বেগম প্রতিবাদ করে। একপর্যায়ে সুজন তার হাতে থাকা ধারালো দা দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার ডাক-চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে তৌহিদ হোসেন বাদী হয়ে তার ভাই তোফাজ্জল হোসেন সুজন,  ভাইয়ের স্ত্রী রেখা আক্তার এবং ভাতিজা আসিফ মিয়াকে আসামি করে বেলাব থানায় একটি মামলা দায়ের করেন।

সহকারী পুলিশ সুপার (বেলাবো-রায়পুরা সার্কেল) আফসান আল আলম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছোট ছেলের অভিযোগের ভিত্তিতে প্রথমে মারামারির মামলা হয়। পরে ওই নারী মারা যাওয়ার পর হত্যা মামলার ধারা সংযুক্ত করা হয়।

তিনি আরও জানান, ইতোমধ্যে আসামি তোফাজ্জল হোসেন সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324