Warning: Creating default object from empty value in /home/najat24news/public_html/wp-content/themes/Newssmart for rony vaya/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
দিনাজপুরে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ ৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালক গ্রেফতার নরসিংদীতে অস্ত্র, ইয়াবা ও বিস্ফোরকসহ কুখ্যাত সন্ত্রাসী তৈয়বুর রহমান গ্রেপ্তার। আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন সভাপতি-সুমনা, সাধারণ সম্পাদক-আকাইদ নরসিংদীর পাঁচদোনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান। রায়পুরা শ্রীনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত। রাজশাহীতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আটক ৩। বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ও নতুনপাড়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ খাগড়াছড়িতে সেনা অভিযানে সন্ত্রাসী নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ঠাকুরগাঁও সদর উপজেলার বাকসিঁড়ি উচ্চ বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও একাধিক অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয় ক্ষোভ

দিনাজপুরে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা ইউনিয়ন
মাল্টি স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
=====================================মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে মঙ্গলবার ২০২৫ দিনাজপুর সদর উপজেলা হলরুমে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রভড নিউট্রিশন (গেইন) এর সার্বিক সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এ্যাসিল্যান্ড মোঃ বোরহান উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। বক্তব্য রাখেন গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রভড নিউট্রিশন (গেইন) এর কনসালটেন্ট এ নীহার কুমার প্রামানিক। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা (ফাজিলপুর) মোঃ আবু বোরহান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অ (চেহেলগাজী) আরিফুর রহমান, গেইন এর রিসোর্স পার্সন মোঃ সিরাজুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানবৃন্দ, ইউপি সচিব, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, বাজার কমিটির সভাপতি, আদিবাসী প্রতিনিধি, শিক্ষক, নারী উদ্যোক্তা, ইমাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি বলেন,জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এই কর্মশালা শুধু কাগজে কলমে থাকলেই হবে না বাস্তবায়ন করতে হবে। দৈনন্দিন পুষ্টি চাহিদা পুরনে বাড়ীর আশে পাশে বনজ গাছের পাশাপাশি দেশিয় ফলের চারা রোপন করতে হবে।
সুস্থতার জন্য পুষ্টিকর খাবারকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, আমাদের দৈনন্দিন জীবনে খাবারের কোন বিকল্প নেই। বেঁচে থাকতে হলে খাদ্য গ্রহন করতে হবে। কিন্তু শুধু বেচে থাকলেই হবে না। সুস্থ ভাবে বাচতে হবে। আর সুস্থতার জন্য শুধু খাদ্য গ্রহন পর্যাপ্ত নয়, অবশ্যই পুষ্টিকর খাবার খাওয়া অত্যান্ত জরুরি। একজন মানুষকে সুস্থ সবল থাকতে হলে নিয়মিত পুষ্টিকর খাদ্য গ্রহন করা উচিৎ। পুষ্টিকর খাবার শিশু এবং কিশোরদের শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশে সহায়তা করে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324