Warning: Creating default object from empty value in /home/najat24news/public_html/wp-content/themes/Newssmart for rony vaya/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
দাউদকান্দিতে র‍্যাব-১১ এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ ৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালক গ্রেফতার নরসিংদীতে অস্ত্র, ইয়াবা ও বিস্ফোরকসহ কুখ্যাত সন্ত্রাসী তৈয়বুর রহমান গ্রেপ্তার। আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন সভাপতি-সুমনা, সাধারণ সম্পাদক-আকাইদ নরসিংদীর পাঁচদোনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান। রায়পুরা শ্রীনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত। রাজশাহীতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আটক ৩। বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ও নতুনপাড়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ খাগড়াছড়িতে সেনা অভিযানে সন্ত্রাসী নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ঠাকুরগাঁও সদর উপজেলার বাকসিঁড়ি উচ্চ বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও একাধিক অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয় ক্ষোভ

দাউদকান্দিতে র‍্যাব-১১ এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

দাউদকান্দিতে র‍্যাব-১১ এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ মাদক কারবারি আটক।

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা |
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় র‍্যাব-১১ এর একটি সফল অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল উদ্ধারসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মোঃ নুর-নবী (৬২), পিতা- মন্টু মিয়া, মাতা- ফাতেমা বেগম, সাং- মরুয়ার চর, থানা- ফেনী সদর, জেলা- ফেনী।

র‍্যাব সূত্রে জানা গেছে, ৭ জুলাই ২০২৫ (সোমবার) ভোররাত ৪টা ৩০ মিনিটে র‍্যাব-১১, সদর কোম্পানির একটি আভিযানিক দল কুমিল্লার দাউদকান্দি থানাধীন টোলপ্লাজার পাশে ওজন মাপার এক্সেলের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ নুর-নবীকে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২১ কেজি গাঁজা ও ৯৫ বোতল ফেনসিডিল।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সে মাদক ব্যবসা পরিচালনা করে আর্থিকভাবে লাভবান হতো।

র‍্যাব আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই ‘বাংলাদেশ আমার অহংকার’ এই স্লোগান নিয়ে সন্ত্রাস, জঙ্গি, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকবিরোধী অভিযানসহ চাঞ্চল্যকর অপরাধ দমনে র‍্যাব-১১ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত এক বছরে র‍্যাব-১১ এর অভিযানে ৩৩৯ জনের অধিক মাদক কারবারি গ্রেপ্তারসহ বিপুল পরিমাণ মাদক, অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য তাকে কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব-১১।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324