Warning: Creating default object from empty value in /home/najat24news/public_html/wp-content/themes/Newssmart for rony vaya/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে চরফ্যাশনে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ ৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালক গ্রেফতার নরসিংদীতে অস্ত্র, ইয়াবা ও বিস্ফোরকসহ কুখ্যাত সন্ত্রাসী তৈয়বুর রহমান গ্রেপ্তার। আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন সভাপতি-সুমনা, সাধারণ সম্পাদক-আকাইদ নরসিংদীর পাঁচদোনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান। রায়পুরা শ্রীনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত। রাজশাহীতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আটক ৩। বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ও নতুনপাড়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ খাগড়াছড়িতে সেনা অভিযানে সন্ত্রাসী নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ঠাকুরগাঁও সদর উপজেলার বাকসিঁড়ি উচ্চ বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও একাধিক অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয় ক্ষোভ

তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে চরফ্যাশনে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে চরফ্যাশনে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও অশালীন স্লোগানের তীব্র প্রতিবাদে ফুঁসে উঠেছে চরফ্যাশনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।

চরফ্যাশন-মনপুরার গণমানুষের নেতা, চরফ্যাশন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশে আজ তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি স্থানীয় বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “তারেক রহমান এই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতীক। তাঁর বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

তারা আরও বলেন, “এই ধরনের আচরণ সরকারের মদদপুষ্ট গোষ্ঠীর ষড়যন্ত্রের অংশ। অবিলম্বে এসব দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাচ্ছি।”

সমাবেশ শেষে নেতৃবৃন্দ দেশব্যাপী সংগঠনের প্রতিটি ইউনিটকে একই ধরনের প্রতিবাদ কর্মসূচি পালনের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324