Warning: Creating default object from empty value in /home/najat24news/public_html/wp-content/themes/Newssmart for rony vaya/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
ঠাকুরগাঁও সদর উপজেলার বাকসিঁড়ি উচ্চ বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও একাধিক অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয় ক্ষোভ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ ৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালক গ্রেফতার নরসিংদীতে অস্ত্র, ইয়াবা ও বিস্ফোরকসহ কুখ্যাত সন্ত্রাসী তৈয়বুর রহমান গ্রেপ্তার। আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন সভাপতি-সুমনা, সাধারণ সম্পাদক-আকাইদ নরসিংদীর পাঁচদোনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান। রায়পুরা শ্রীনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত। রাজশাহীতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আটক ৩। বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ও নতুনপাড়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ খাগড়াছড়িতে সেনা অভিযানে সন্ত্রাসী নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ঠাকুরগাঁও সদর উপজেলার বাকসিঁড়ি উচ্চ বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও একাধিক অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয় ক্ষোভ

ঠাকুরগাঁও সদর উপজেলার বাকসিঁড়ি উচ্চ বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও একাধিক অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয় ক্ষোভ

ঠাকুরগাঁও সদর উপজেলার বাকসিঁড়ি উচ্চ বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও একাধিক অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয় ক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ নং রায়পুর ইউনিয়নের বাকসিঁড়ি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, জমি দখল, চাঁদাবাজি, মাদক সিন্ডিকেট পরিচালনা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবারকে এলাকা ছাড়ানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের নামে আনা প্রায় ২ লক্ষ টাকার একটি প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ পাওয়া হলেও, সেই অর্থ দিয়ে বিদ্যালয়ে কোনো কাজ না করে তা আত্মসাৎ করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অল্প কিছু শিক্ষার্থী অংশগ্রহণ করলেও কেউ পাস করতে পারেনি।

এছাড়া, এলাকাবাসী অভিযোগ করেছেন, ৫ আগস্ট ২০২৪ থেকে ভাউলারহাট এলাকার হিন্দু সম্প্রদায়ের সদস্য শ্রী শেলাদার বর্মন ও তার পরিবার জাহাঙ্গীর আলমের হুমকির কারণে নিজ এলাকা ছাড়তে বাধ্য হন। তাদের অনুপস্থিতিতে ওই পরিবারের বাড়িঘর ও বাজারের একটি দোকানঘর দখল করে নেওয়া হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

জানা গেছে, এ বিষয়ে শ্রী শেলাদার বর্মন ঠাকুরগাঁও জেলা বিএনপির কাছে লিখিত অভিযোগ করলেও জেলা পর্যায়ের নেতৃত্ব কোনো পদক্ষেপ নেননি। এতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এছাড়াও, অভিযোগ রয়েছে যে মোঃ জাহাঙ্গীর আলম ভাউলারহাট বাজারে একটি বড় মাদক সিন্ডিকেট গড়ে তুলেছেন, যা পরিচালনা করছে আওয়ামী যুবলীগের স্থানীয় নেতা মোঃ ফসিউর রহমান ওরফে “বদং”। এই সিন্ডিকেটের মাধ্যমে প্রতি মাসে বিপুল অর্থ লেনদেন হয় এবং এলাকার যুবসমাজ ধীরে ধীরে মাদকের অন্ধকার জগতে জড়িয়ে পড়ছে।

স্থানীয়দের দাবি, অতীতে একাধিকবার সংবাদমাধ্যমে মোঃ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ পেলেও জেলা বিএনপি কোনো ব্যবস্থা নেয়নি। এবার তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও যথাযথ আইনি পদক্ষেপ দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324