Warning: Creating default object from empty value in /home/najat24news/public_html/wp-content/themes/Newssmart for rony vaya/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
জুলাই চব্বিশের স্মৃতিচারণ উপলক্ষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যালি ও আলোচনা সভা।

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ ৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালক গ্রেফতার নরসিংদীতে অস্ত্র, ইয়াবা ও বিস্ফোরকসহ কুখ্যাত সন্ত্রাসী তৈয়বুর রহমান গ্রেপ্তার। আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন সভাপতি-সুমনা, সাধারণ সম্পাদক-আকাইদ নরসিংদীর পাঁচদোনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান। রায়পুরা শ্রীনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত। রাজশাহীতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আটক ৩। বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ও নতুনপাড়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ খাগড়াছড়িতে সেনা অভিযানে সন্ত্রাসী নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ঠাকুরগাঁও সদর উপজেলার বাকসিঁড়ি উচ্চ বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও একাধিক অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয় ক্ষোভ

জুলাই চব্বিশের স্মৃতিচারণ উপলক্ষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যালি ও আলোচনা সভা।

জুলাই চব্বিশের স্মৃতিচারণ উপলক্ষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যালি ও আলোচনা সভা।

মােছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি :

জুলাই চব্বিশের স্মৃতিচারণ উপলক্ষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই ২০২৫)। সকাল ১০টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে হাসাপাতাল ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতালের বহির্বিভাগের সামনে এসে শেষ হয়।
র‍্যালি শেষে হাসপাতাল মিলনায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ সেখ সাদেক আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মোজাম্মেল হক, কলেজের সহযোগি অধ্যাপক ডাঃ সাহাব আহমেদ, ডাঃ ইশরাত শারমিন, মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচারক ডাঃ শ্যামলি সাহা, হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ আহসান আলী সরকার, মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডাঃ রামিম ইসলাম ইবনে নূর, হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স বেনজামিন দাস প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের ইনটার্ণ চিকিৎসক ডাঃ হাদিউজ্জামান সেতু।
প্রধান অতিতির বক্তব্যে অধ্যক্ষ সেখ সাদেক আলী বলেন, আবু সাঈদরা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকে কাজ করতে হবে। তাদের ত্যাগকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তবেই আমরা জুলাই বিপ্লবের সত্যিকার সুফল পাবো।
আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, আমাদের যেন অতিতের অবস্থায় আর ফিরে যেতে না হয়, সে দিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। বক্তারা বলেন, এই দেশটাকে নতুন করে গড়ে তুলতে হবে। ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলতে হবে। তবেই জুলাই বিপ্লবের সুফল পাবো। হাসপাতালের চিকিৎসকদের রোগির সেবায় নিয়োজিত থাকতে হবে। যার অবস্থান থেকে জুলাই বিপ্লবের স্বপ্ন রক্ষায় কাজ করার আহবান জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324