Warning: Creating default object from empty value in /home/najat24news/public_html/wp-content/themes/Newssmart for rony vaya/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
আওয়ামী লীগ–বিএনপি মিলে ‘সংবাদ সম্মেলন নাটক’: বালু খেকোদের সাফাই, চেয়ারম্যানের স্বামী ছিলেন যুবলীগ নেতা!

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ ৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালক গ্রেফতার নরসিংদীতে অস্ত্র, ইয়াবা ও বিস্ফোরকসহ কুখ্যাত সন্ত্রাসী তৈয়বুর রহমান গ্রেপ্তার। আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন সভাপতি-সুমনা, সাধারণ সম্পাদক-আকাইদ নরসিংদীর পাঁচদোনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান। রায়পুরা শ্রীনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত। রাজশাহীতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আটক ৩। বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ও নতুনপাড়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ খাগড়াছড়িতে সেনা অভিযানে সন্ত্রাসী নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ঠাকুরগাঁও সদর উপজেলার বাকসিঁড়ি উচ্চ বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও একাধিক অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয় ক্ষোভ

আওয়ামী লীগ–বিএনপি মিলে ‘সংবাদ সম্মেলন নাটক’: বালু খেকোদের সাফাই, চেয়ারম্যানের স্বামী ছিলেন যুবলীগ নেতা!

আওয়ামী লীগ–বিএনপি মিলে ‘সংবাদ সম্মেলন নাটক’: বালু খেকোদের সাফাই, চেয়ারম্যানের স্বামী ছিলেন যুবলীগ নেতা!

স্টাফ রিপোর্টার
নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের অভিযোগের জবাবে এবার এক মঞ্চে নাটকীয় সংবাদ সম্মেলন করলেন দুই রাজনৈতিক দলের নেতা।
শনিবার (১২ জুলাই) বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মাহফুজা আক্তার এবং যুবদল সভাপতি প্রার্থী নুরুল ইসলাম। কিন্তু এই নাটকে নতুন মোড়—বর্তমান চেয়ারম্যানের স্বামী মির্জাচর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ছিলেন!

স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগ ও বিএনপি এখন বালু ভাগাভাগিতে একমত—রাজনীতি নয়, এখন মূল টার্গেট লাভের ভাগ!

চেয়ারম্যান মাহফুজা আক্তার দাবি করেন, “মির্জাচরে কোনো বালু মহল নেই, কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে।” তিনি বলেন, নবীনগরের নাসিরাবাদ মৌজায় বৈধ একটি বালু মহল রয়েছে, যা মির্জাচরের সঙ্গে সংশ্লিষ্ট নয়।

বিএনপিপন্থী নুরুল ইসলামও একই সুরে বলেন, “আমি দীর্ঘদিন নরসিংদীতে থাকি, এলাকায় গেলে কোনো বালু উত্তোলন চোখে পড়েনি। আমার সুনাম নষ্ট করতেই এই অপপ্রচার।”

কিন্তু এলাকাবাসীর বক্তব্য, দীর্ঘদিন ধরেই মেঘনা নদীর পাড়ে চলমান ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে, যা সবার চোখের সামনে। স্থানীয়রা বলছেন, এইসব কাজে রাজনৈতিক ছত্রছায়া ছাড়া সম্ভব নয়।

বিশেষ করে প্রশ্ন উঠেছে—যে চেয়ারম্যান স্বামীর পরিচয় দেন যুবলীগের সাবেক সভাপতি হিসেবে, তিনিই কীভাবে নিজেকে এসবের বাইরে দাবি করেন?

জনমনে ক্ষোভ—“এটা আসলে সংবাদ সম্মেলন নয়, বালু খেকোদের আত্মরক্ষার নাটক। আর এতে দুই দলের নেতাই নায়ক-নায়িকা!”

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/najat24news/public_html/wp-includes/class-wp-hook.php on line 324